মালদা

মহান কণ্ঠ শিল্পী আব্বাসউদ্দীনের স্মরনে সঙ্গীত সন্ধ্যা মঙ্গলবাড়িতে

পুরাতন মালদা মঙ্গলবাড়িতে গতকাল মহান কণ্ঠ শিল্পী আব্বাসউদ্দীনের স্মরনে একটি সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। বিশাল ভাওইয়া গানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুচবিহার থেকে আগত শিল্পী ডাঃ সুখবিলাস বরমা, প্রাক্তন চেয়ারম্যান বিভূতি ঘোষ ছাড়াও আরও অনেকে। এদিন এই সঙ্গীত সন্ধ্যায় উত্তরবঙ্গের শিল্পীরাও গান করেন। অনুষ্ঠানের আয়োজক ছিলেন পুরাতন মালদা আব্বাসউদ্দীন স্মরন সমিতি। অনুষ্ঠানকে ঘিরে প্রচুর মানুষের সমাগম লক্ষ করা যায় অনুষ্ঠানে। 
বিস্তারিত জানতে ক্লিক করুন 
https://www.youtube.com/embed/knuPJvHzvvE